ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস
প্রতিটি প্রতিষ্ঠানের দৈনন্দিন আর্থিক লেনদেনের সঠিক হিসাব সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসার প্রকৃত আর্থিক অবস্থা জানা, আয়-ব্যয়ের হিসাব রাখা এবং সঠিক সময়ে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন নিয়মিত ও সুশৃঙ্খল হিসাব ব্যবস্থাপনা। আপনার প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপনাকে সহজ ও নির্ভুল রাখতে আমরা নিম্নোক্ত সেবা প্রদান করি—
-
দৈনন্দিন হিসাব সংরক্ষণ — প্রতিদিনের আয়, ব্যয়, ক্রয়, বিক্রয় ও অন্যান্য লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ করা।
-
বিল ও ভাউচার প্রস্তুত — বিভিন্ন আর্থিক লেনদেনের বিল, রসিদ ও ভাউচার তৈরি ও সংরক্ষণ করা।
-
লেজার প্রস্তুত — বিভিন্ন হিসাব খাত অনুযায়ী লেজার প্রস্তুত ও নিয়মিত হালনাগাদ করা।
-
মাসিক আয়-ব্যয়ের হিসাব — প্রতি মাস শেষে প্রতিষ্ঠানের আয়, ব্যয় ও লাভ-ক্ষতির হিসাব প্রস্তুত করা।
-
ক্যাশ ও ব্যাংক হিসাব — নগদ ও ব্যাংক লেনদেন সংরক্ষণ এবং ব্যাংক হিসাবের সঙ্গে হিসাবের সমন্বয় করা।
-
পাওনা ও দেনার হিসাব — গ্রাহকের কাছে পাওনা এবং সরবরাহকারীসহ অন্যান্য পক্ষের দেনার হিসাব সংরক্ষণ করা।
-
বেতন ও Payroll হিসাব — কর্মচারীদের বেতন, ভাতা ও প্রযোজ্য কর্তনের হিসাব প্রস্তুত করা।
-
আর্থিক প্রতিবেদন প্রস্তুত — প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় মাসিক ও বার্ষিক রিপোর্ট প্রস্তুত করা।
-
ট্যাক্স ও ভ্যাট হিসাব সহায়তা — প্রযোজ্য ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত হিসাব ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতে সহায়তা করা।
-
হিসাব ব্যবস্থাপনা পরামর্শ — প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
আপনার সমস্যা নিয়ে একজন লিগ্যাল এক্সপার্ট এর সাথে কথা বলতে চান? আমরা প্রস্তুত।
এখনি যোগাযোগ করুন